শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

‘কৃষক কার্ডে’ কৃষকরা ন্যায্য মূল্যে বিভিন্ন কৃষিসেবা পাবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

‘কৃষক কার্ডে’ কৃষকরা ন্যায্য মূল্যে বিভিন্ন কৃষিসেবা পাবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘কৃষক কার্ডে’র মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের কৃষিসেবা পাবেন।

আজ সোমবার টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলবেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যের সার, বীজ, কৃষি ঋণসহ বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

তিনি বলেন, আগামীকাল পহেলা বৈশাখ এই স্টেডিয়াম থেকে কৃষকদের মধ্যে ‘কৃষক কাডর্’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের চারপাশে অবৈধ স্থাপনা দখলমুক্ত করাসহ দেশে মাঠ সংস্কারের কাজ শুরু করা হবে। স্টেডিয়াম সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সকলের সহযোগিতায় সমাধান করা হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের দ্বারা পরিচালিত প্রশিক্ষণ সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে এগুলো পর্যায়ক্রমে আগামীতে সমাধানের চেষ্টা করা হবে।

আগামী ১৮ তারিখ সব জেলার যুব উন্নয়ন কর্মকর্তাদের সঙ্গে একটি সভা আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন,  কারো দায়িত্বে অবহেলা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্টেডিয়াম পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।