সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ফুয়েল পাস সুবিধায় যুক্ত হলো ব্যক্তিগত গাড়ি

ফুয়েল পাস সুবিধায় যুক্ত হলো ব্যক্তিগত গাড়ি

জ্বালানি বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে, সরকার সারা দেশে ব্যক্তিগত গাড়িগুলোকে (প্রাইভেট কার) ‘ফুয়েল পাস’ সুবিধার আওতায় এনেছে।

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ব্যক্তি মালিকানাধীন গাড়িকে ফুয়েল পাস অ্যাপের আওতায় এনে ‘ফুয়েল পাস’ সুবিধা সম্প্রসারণ করেছে সরকার।

এতে আরও বলা হয়, ফুয়েল পাস ব্যবস্থার পরিধি বাড়ানো হয়েছে। মোটরসাইকেলের পাশাপাশি এখন ব্যক্তিগত গাড়িও এই সেবা পাবে।

বিবৃতিতে বলা হয়, ব্যক্তি মালিকানাধীন গাড়িকে ফুয়েল পাস নিবন্ধন ব্যবস্থার আওতায় আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের গাড়িকে ফুয়েল পাসে নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, অন্যান্য সিরিজের প্রাইভেট কারগুলোকেও পর্যায়ক্রমে নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা হবে।

রাজধানীর সব ফিলিং স্টেশন শিগগিরই ফুয়েল পাসে নিবন্ধিত বেসরকারি গাড়িতে জ্বালানি সরবরাহ শুরু করবে।