শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

হাম পরিস্থিতি উদ্বেগজনক, মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ১,১৬৬

হাম পরিস্থিতি উদ্বেগজনক, মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ১,১৬৬

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৯ শিশুর।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে ৯৫ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৩ জন।

গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৪ হাজার ৯০ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম শনাক্ত হওয়ার পর ৫০ জন এবং হামের উপসর্গ নিয়ে ২৪৪ জনের মৃত্যু হয়েছে। 

সবচেয়ে বেশি হাম আক্রান্ত ঢাকা বিভাগে এখন পর্যন্ত ১৮ হাজার ৩৩৯ শিশু হামের উপসর্গ নিয়ে  হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৬৩৭ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে।