শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

নাহিদ ইসলামের সাথে ডিএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাহিদ ইসলামের সাথে ডিএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো: নাহিদ ইসলাম।

আজ বুধবার এই সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় নাহিদ ইসলাম স্থানীয়দের জমি দখল প্রতিরোধে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদককারবারি ও মাদক সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রকদের বিরুদ্ধে অভিযান জোরদার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা, যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া থানাগুলোতে জনসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধে জড়িত কাউকেই ছাড় না দেয়ার ওপর জোর দেন। পাশাপাশি, রাজনৈতিক কারণে যেন কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

সংসদ সদস্যের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে টহল ও বিশেষ অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান তারা।

মতবিনিময় সভায় ডিএমপির জয়েন্ট কমিশনার (অপরাধ) মো: ফারুক হোসেন, তেজগাঁও ও মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারগণ (ডিসি) এবং ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।