শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশে পৌঁছেছে

সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশে পৌঁছেছে

দেশে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি চলতি বছরের এপ্রিলে ৯.০৪ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮.৭১ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৯ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৮.২৪ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৫৭ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৯.০৯ শতাংশ।

দেশের গ্রাম ও শহর উভয় এলাকাতেই সামগ্রিক মূল্যস্ফীতিতে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

গ্রামীণ এলাকায় পয়েন্ট-টু-পয়েন্ট সাধারণ মূল্যস্ফীতি ২০২৬ সালের এপ্রিলে ৯.০৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮.৭২ শতাংশ।

গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৮.২৩ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮.০২ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৮১ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৯.৩৮ শতাংশ।

শহর এলাকায় সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ২০২৬ সালের এপ্রিলে ৯.০২ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮.৬৮ শতাংশ।

শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৮.৮১ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮.৭৮ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.১৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮.৬২ শতাংশ।