শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

সবার জন্য সুস্বাস্থ্যের লক্ষ্যে ই-হেলথ কার্ড চালুর ঘোষণা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

সবার জন্য সুস্বাস্থ্যের লক্ষ্যে ই-হেলথ কার্ড চালুর ঘোষণা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকারের স্বাস্থ্য খাতের দর্শন অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ কর্মসূচির অংশ হিসেবে ই-হেলথ কার্ড চালু করা হবে। 

তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে জেলা, উপজেলা ও মেডিকেল কলেজের চিকিৎসার মান উন্নয়ন এবং জনবল বৃদ্ধির 

মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করছে সরকার। 

আজ বৃহস্পতিবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতাল পরিদর্শন শেষে নুরুল হক নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর  আরও বলেন, সীমিত অবকাঠামো ও স্বল্প জনবল নিয়ে জেলার প্রধান এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন এখানে ৮শ’ থেকে ৯শ’ রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের করিডোর পর্যন্ত রোগীতে পূর্ণ থাকে। শিশু থেকে বৃদ্ধ অনেক রোগীকেই মেঝেতে অবস্থান করতে দেখা যায়। তাই পটুয়াখালী মেডিকেল কলেজের জন্য পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

পটুয়াখালী সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ ও পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন রুপা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।