শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

এপ্রিল মাসে বাংলাদেশের পিএমআই বেড়ে দাঁড়িয়েছে ৫৪.৬

এপ্রিল মাসে বাংলাদেশের পিএমআই বেড়ে দাঁড়িয়েছে ৫৪.৬

দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) বেড়ে ৫৪ দশমিক ৬ পয়েন্টে পৌঁছেছে, যা মার্চ মাসের তুলনায় ১ দশমিক ১ পয়েন্ট বেশি।

আজ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কৃষি খাতে প্রবৃদ্ধি জোরালো হওয়ায় সামগ্রিক পিএমআই সূচকে উন্নতি হয়েছে। একই সঙ্গে উৎপাদন খাতও আবার সম্প্রসারণে ফিরেছে। তবে সেবা খাতে প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে এবং নির্মাণ খাতে সংকোচন আরও বেড়েছে।

এমসিসিআই ও পিইবি যৌথভাবে এ পিএমআই সূচক তৈরি করেছে। এতে যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) কারিগরি সহযোগিতা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের সময়োপযোগী অর্থনৈতিক তথ্য সরবরাহের লক্ষ্যেই এ সূচক প্রণয়ন করা হয়েছে, যাতে তারা কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।