শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

ভারী বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

ভারী বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

সারা রাতের টানা মৌসুমি বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী, শিক্ষার্থীসহ সকল সাধারণ নগরবাসীকে ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

অবিরাম ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকার ড্রেনেজ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তিনি আরও বলেন, আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

রাজধানীর মতিঝিল, দিলকুশা, টিকাটুলি, শান্তিনগর, বাড্ডা, গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মনিপুর, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর, মোহাম্মদপুর, শেওড়াপাড়া এবং কালশী এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

প্রধান সড়কগুলোতে হাঁটুপানি জমে যাওয়ায় যানবাহনের গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।  অপরদিকে ফুটপাত তলিয়ে যাওয়ায় অনেক পথচারীকে ঝুঁকি নিয়ে জলাবদ্ধ সড়ক দিয়েই চলাচল করতে দেখা গেছে।

সকালে মতিঝিল বাণিজ্যিক এলাকা ঘুরে দেখা গেছে জলমগ্ন ফুটপাত পেরিয়ে অনেকেই হেঁটে কর্মস্থলে যাচ্ছেন।

দিলকুশাতে নিজ কর্মস্থলে যাওয়ার পথে ভোগান্তির শিকার একজন নগরবাসী জাহাঙ্গীর আলম জানান যে জলাবদ্ধতার কারণে অটোরিকশা মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, ‘রিকশাচালক হাঁটুপানির মধ্যে দিয়ে যেতে রাজি হয়নি। তাই বাধ্য হয়ে পানি জমে থাকা ফুটপাত দিয়েই হেঁটে অফিসে যেতে হচ্ছে।’

এদিকে, আশেপাশের এলাকার অনেক বাসিন্দা জানান, বিভিন্ন আবাসিক এলাকার অলিগলিতে হাঁটুর ওপরে পানি জমে যাওয়ায় তারা কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন এবং নানা প্রয়োজনে প্রধান সড়কে যেতে ভোগান্তিতে পড়ছেন।

জলাবদ্ধতার কারণে আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়েছে। অনেক শিক্ষার্থীই আজ রাস্তায় পানি জমে যাওয়ার কারণে স্কুল বা কলেজে যেতে পারেনি।

তবে, বৈরী আবহাওয়ার মধ্যেও কর্মজীবীদের ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে চলাচল করতে দেখা গেছে। এদের অনেককেই নোংরা, জমে থাকা পানি মাড়িয়ে গন্তব্যে যেত হচ্ছে।

জলাবদ্ধতার কারণে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ির চলাচলও ধীর হয়ে পড়েছে। আশপাশ দিয়ে ভারী যানবাহন চলাচলের ফলে ছিটকে আসা নোংরা পানির স্রোতে পথচারীদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।

রাজধানীর টিকাটুলী এলাকার একজন বাসিন্দা কল্পনা আক্তার বলেন, ছাতা থাকা সত্ত্বেও কর্মস্থলে পৌঁছানোর আগেই আমার পোশাক ও জুতা সম্পূর্ণ ভিজে গেছে।