সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু এনভিডিয়া সিইওর সঙ্গে চীনা গুপ্তচরের প্রেমের সম্পর্কের অভিযোগ, তদন্ত করবে মার্কিন কংগ্রেস ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি এনজিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে সমবায়ের আমূল সংস্কার জরুরি: রাষ্ট্রপতি ২০২৮ সালের শিক্ষাক্রম হবে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব: ববি হাজ্জাজ পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি সৌদির গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, কাজে ফিরেছেন শ্রমিকেরা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়েছে ৯৩ শতাংশ, মৃত্যু ৫০ শতাংশ

ভারতে বসে শেখ হাসিনাকে আবারও কথা বলতে দেওয়ায় অস্বস্তি: তথ্য উপদেষ্টা

ভারতে বসে শেখ হাসিনাকে আবারও কথা বলতে দেওয়ায় অস্বস্তি: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে যেকোনোভাবে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করতে চায় সরকার, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আবারও ভারতে বসে গণমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া অস্বস্তিকর। ভারত সরকারের এ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত থাকলেও তারা তা করছে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় ডা. জাহেদ উর রহমান জানান, এখন দেশে ফিরলেও আর আপিলের সুযোগ নেই শেখ হাসিনার। কারণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সাজার রায়ের ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করতে হয়। যে সময় পার হয়ে গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে নতুন বোয়িং কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনান, ধাপে ধাপে কেনা হবে নতুন কিছু বোয়িং, যা সময়সাপেক্ষ।

এ কারণে এলএনজি সংকট নিয়ে তিনি জানান, রিগ্যাসিফাইং করার সক্ষমতা না থাকার কারণে দাম কমলেও বেশি পরিমাণে এলএনজি আমদানি করতে পারছে না বাংলাদেশ। এ কারণে সমসাময়িক গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবেলায় ভাসমান চীনা বিনিয়োগে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপন করা হচ্ছে।