রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু এনভিডিয়া সিইওর সঙ্গে চীনা গুপ্তচরের প্রেমের সম্পর্কের অভিযোগ, তদন্ত করবে মার্কিন কংগ্রেস ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি এনজিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে সমবায়ের আমূল সংস্কার জরুরি: রাষ্ট্রপতি ২০২৮ সালের শিক্ষাক্রম হবে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব: ববি হাজ্জাজ পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি সৌদির গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, কাজে ফিরেছেন শ্রমিকেরা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়েছে ৯৩ শতাংশ, মৃত্যু ৫০ শতাংশ

পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের

পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের

সাংবাদিক রাজুর সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের প্রতিবাদে চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের একদল সাংবাদিক। এ সময় তার ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান তারা।

শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে তুলে ধরা। একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার শুধু ব্যক্তিকে অপমান করা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর আঘাত। তারকাখ্যাতি থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যান না বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা এ ধরনের ঘটনার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। কর্মসূচিতে সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকেও পরীমণির আচরণের নিন্দা জানানো হয়। পরে অংশগ্রহণকারীরা তার ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান।

এর আগে গত ৫ নভেম্বর জামিন পাওয়ার পর ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসেন রাজুর ওপর চড়াও হন পরীমণি।