ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার রয়েছে। তবে পরিস্থিতি আপাতত স্বাভাবিক হওয়ায় শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন। রোববার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে অবরোধের খবর পাওয়া যায়নি।
গাজীপুর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন কারখানায় শ্রমিকদের দলবেঁধে প্রবেশ করতে দেখা গেছে।
