বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা প্রত্যাশা তথ্য উপদেষ্টার বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন স্থানে, দিনের তাপমাত্রা কমার আভাস প্রাণিসম্পদ খাতের অগ্রগতিতে বিজ্ঞানীদের ভূমিকা অপরিহার্য: মৎস্যমন্ত্রী নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ আখ্যা মামদানির ‘বাংলাদেশে নিরাপদ বোধ করি না’—তানজিন তিশা ২০২৭ সালের হজে বিমানভাড়ায় কমল ২৪ হাজার ৮৩০ টাকা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুদ্ধের মধ্যেই নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর যাত্রা, ইস্তাম্বুলে যাত্রাবিরতি সাইবার অপরাধ মামলায় ৬ বিদেশিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন ১ কোটির বেশি ব্যারেল তেল যাচ্ছে: হোয়াইট হাউস

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন ১ কোটির বেশি ব্যারেল তেল যাচ্ছে: হোয়াইট হাউস

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন এক কোটির বেশি ব্যারেল তেল যাচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। শনিবার ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিন এক কোটি থেকে এক কোটি ১০ লাখ ব্যারেল তেল এই পথে পরিবহন হচ্ছে।

কর্মকর্তাটি বলেন, ইরানের নিয়ন্ত্রণের প্রভাব সপ্তাহে সপ্তাহে কমে আসছে। মার্কিন নৌবাহিনী যে বিকল্প পথ তৈরি করেছে, তার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখা সম্ভব হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত ১৪ জুলাই থেকে ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় শুরু হওয়ার পর তারা ১০৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।

তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের হিসাব ভিন্ন। তাদের মতে, বুধবার হরমুজ দিয়ে মাত্র তিনটি জাহাজ গেছে। আগের দিন ছিল ১২টি। গত ১০ দিনে দৈনিক গড়ে প্রায় ১৭টি জাহাজ এই প্রণালি ব্যবহার করেছে। 

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের বিধিনিষেধের কারণে প্রণালিটি অনেকটাই বন্ধ হয়ে পড়েছিল। ১৮ জুন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর কিছুদিনের জন্য আবার খুলে দেওয়া হয়। কিন্তু সামরিক উত্তেজনা বাড়লে আবার বন্ধ হয়ে যায়। তেহরান বারবার দাবি করে আসছে, হরমুজের নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালিটিকে ‘খোলা ও সচল’ বলেই দাবি করে যাচ্ছেন।