বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা প্রত্যাশা তথ্য উপদেষ্টার বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন স্থানে, দিনের তাপমাত্রা কমার আভাস প্রাণিসম্পদ খাতের অগ্রগতিতে বিজ্ঞানীদের ভূমিকা অপরিহার্য: মৎস্যমন্ত্রী নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ আখ্যা মামদানির ‘বাংলাদেশে নিরাপদ বোধ করি না’—তানজিন তিশা ২০২৭ সালের হজে বিমানভাড়ায় কমল ২৪ হাজার ৮৩০ টাকা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুদ্ধের মধ্যেই নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর যাত্রা, ইস্তাম্বুলে যাত্রাবিরতি সাইবার অপরাধ মামলায় ৬ বিদেশিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

সাইবার অপরাধ মামলায় ৬ বিদেশিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

সাইবার অপরাধ মামলায় ৬ বিদেশিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ছয় বিদেশির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, আসামিদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আরও গভীরভাবে তদন্ত এবং জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা করার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সাইবার অপরাধের সত্যতা তদন্তের মাধ্যমে বের করা যেমন জরুরি, তেমনি তারা পর্যটন বা অন্য কোনো বৈধ কাজে বাংলাদেশে এসে থাকলে তাদের আইনি সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা উচিত।

এর আগে সোমবার সকাল ৯টার দিকে ছয় বিদেশিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাইবার অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।