বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা প্রত্যাশা তথ্য উপদেষ্টার বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন স্থানে, দিনের তাপমাত্রা কমার আভাস প্রাণিসম্পদ খাতের অগ্রগতিতে বিজ্ঞানীদের ভূমিকা অপরিহার্য: মৎস্যমন্ত্রী নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ আখ্যা মামদানির ‘বাংলাদেশে নিরাপদ বোধ করি না’—তানজিন তিশা ২০২৭ সালের হজে বিমানভাড়ায় কমল ২৪ হাজার ৮৩০ টাকা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুদ্ধের মধ্যেই নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর যাত্রা, ইস্তাম্বুলে যাত্রাবিরতি সাইবার অপরাধ মামলায় ৬ বিদেশিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘বর্তমানে স্বাস্থ্যখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। দেশের নাগরিকদের জন্য সহজ সেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব হাসপাতালে বরাদ্দ বাড়ানো হচ্ছে।’

আজ ঢাকায় মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারকনভেনশনাল পালমোলজি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময়, কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করলেও দীর্ঘ ২১ বছর পর এখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত হয়েছে।

জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভুইয়াঁর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, ড্যাবের সাধার সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস-সহ প্রমুখ৷