সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু এনভিডিয়া সিইওর সঙ্গে চীনা গুপ্তচরের প্রেমের সম্পর্কের অভিযোগ, তদন্ত করবে মার্কিন কংগ্রেস ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি এনজিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে সমবায়ের আমূল সংস্কার জরুরি: রাষ্ট্রপতি ২০২৮ সালের শিক্ষাক্রম হবে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব: ববি হাজ্জাজ পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি সৌদির গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, কাজে ফিরেছেন শ্রমিকেরা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়েছে ৯৩ শতাংশ, মৃত্যু ৫০ শতাংশ

২০২৭ সালের হজে বিমানভাড়ায় কমল ২৪ হাজার ৮৩০ টাকা

২০২৭ সালের হজে বিমানভাড়ায় কমল ২৪ হাজার ৮৩০ টাকা

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘২০২৭ সালের হজের জন্য বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের তুলনায় তা ২৪ হাজার ৮৩০ টাকা কম।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। 

জাহেদ উর রহমান বলেন, ‘কয়েক বছর ধরে ধাপে ধাপে হজের বিমানভাড়া কমানো হয়েছে। সরকার হজের সামগ্রিক ব্যয় আরও সহনীয় করতে কাজ করছে।’