বুধবার, অক্টোবর ২১, ২০২৬
 শিরোনাম
ডিজিটাল লেনদেনের চেয়ে নগদ লেনদেন ২৮ গুণ ব্যয়বহুল: বাংলাদেশ ব্যাংক জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিতে তহবিলের দাবি বিপিসির মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ অনন্য: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চেয়েছেন, তাই পদত্যাগ করেছেন ইশরাক: জামায়াত আমির ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আরও বাড়ল, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬ আকিকার গোশত রান্না করে খাওয়ানোই বেশি উত্তম বিরোধী দলের অনুপস্থিতিতেও সংবিধান সংশোধন কমিটির কাজ চলবে: আইনমন্ত্রী সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন আয়োজন কঠিন: ইসি মাছউদ

বিরোধী দলের অনুপস্থিতিতেও সংবিধান সংশোধন কমিটির কাজ চলবে: আইনমন্ত্রী

বিরোধী দলের অনুপস্থিতিতেও সংবিধান সংশোধন কমিটির কাজ চলবে: আইনমন্ত্রী

বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে উত্থাপনের সময় বিরোধীদলের সদস্যরা উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বন্দীদের খোঁজখবর নিতে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না— এমন অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোনও কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢালাওভাবে এ ধরনের অভিযোগ করা সঠিক নয়।

সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আইনমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ওই দুই বাংলাদেশীকে মৃত্যুদণ্ড দিয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র না দেখে মন্তব্য করা সমীচীন হবে না।

আইনমন্ত্রী আরও বলেন, সৌদি সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা ও বৈধতা এবং ভিয়েনা কনভেনশনের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা না করে এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না।

এর আগে আইনমন্ত্রী শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।