বুধবার, অক্টোবর ২১, ২০২৬
 শিরোনাম
ডিজিটাল লেনদেনের চেয়ে নগদ লেনদেন ২৮ গুণ ব্যয়বহুল: বাংলাদেশ ব্যাংক জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিতে তহবিলের দাবি বিপিসির মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ অনন্য: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চেয়েছেন, তাই পদত্যাগ করেছেন ইশরাক: জামায়াত আমির ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আরও বাড়ল, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬ আকিকার গোশত রান্না করে খাওয়ানোই বেশি উত্তম বিরোধী দলের অনুপস্থিতিতেও সংবিধান সংশোধন কমিটির কাজ চলবে: আইনমন্ত্রী সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন আয়োজন কঠিন: ইসি মাছউদ

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ অনন্য: বাণিজ্যমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ অনন্য: বাণিজ্যমন্ত্রী

পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দ্বিতীয় কোনো দেশ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মহান আল্লাহর মেহেরবানিতে এই সম্প্রীতি আমাদের গর্ব ও অহংকার।

সোমবার রাতে সিলেটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করা বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্মগত অধিকার। এ দেশের মানুষ বরাবরই মিলেমিশে বসবাস করে আসছে। রাজনৈতিক ফায়দা লুটতে কোনো স্বার্থান্বেষী মহল যখন নিজেদের লক্ষ্য পূরণের উদ্দেশে নাশকতার চেষ্টা করে, কেবল তখনই এখানকার শান্তিশৃঙ্খলায় ব্যাঘাত ঘটে। এ ধরণের অপচেষ্টা ছাড়া দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে, বাণিজ্যমন্ত্রী সিলেটে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জাতীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।