বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
 শিরোনাম
‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে চট্টগ্রামের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট চালু, কাল থেকে দাম্মাম রুটেও উড়বে বিমান ২০১০ সালের পর সৌদি আরবে ১৯ জনের বেশি বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু বিএনপির পাঁচ বছরের কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ভোট দেবে মানুষ: চিফ হুইপ শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষকদের যুগোপযোগী পরিকল্পনার আহ্বান আইনমন্ত্রীর ঢাকা-গাজীপুর সড়ক ছয় লেনে করার পরিকল্পনা সরকারের ডিজিটাল লেনদেনের চেয়ে নগদ লেনদেন ২৮ গুণ ব্যয়বহুল: বাংলাদেশ ব্যাংক জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিতে তহবিলের দাবি বিপিসির

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পর্যটকের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সাগরে গোসলে নামে। সেখানে ঢেউয়ে স্রোতে ভেসে যায় তারা। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’