রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু এনভিডিয়া সিইওর সঙ্গে চীনা গুপ্তচরের প্রেমের সম্পর্কের অভিযোগ, তদন্ত করবে মার্কিন কংগ্রেস ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি এনজিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে সমবায়ের আমূল সংস্কার জরুরি: রাষ্ট্রপতি ২০২৮ সালের শিক্ষাক্রম হবে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব: ববি হাজ্জাজ পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি সৌদির গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, কাজে ফিরেছেন শ্রমিকেরা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়েছে ৯৩ শতাংশ, মৃত্যু ৫০ শতাংশ

বাংলাদেশি নীতি নাইজেরিয়ায় হুবহু চলবে না, ওবিকে ভাইস-প্রেসিডেন্টের কটাক্ষ

বাংলাদেশি নীতি নাইজেরিয়ায় হুবহু চলবে না, ওবিকে ভাইস-প্রেসিডেন্টের কটাক্ষ

বাংলাদেশের অর্থনৈতিক নীতি নাইজেরিয়ায় প্রয়োগের প্রস্তাব দেওয়ায় প্রেসিডেন্ট পদপ্রার্থী পিটার ওবির সমালোচনা করেছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট কাশিম শেত্তিমা। তাঁর মতে, দুই দেশের অর্থনৈতিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পার্থক্যের কারণে একই নীতি প্রয়োগে সমান ফল পাওয়া সম্ভব নয়।

শুক্রবার আকওয়া ইবোম রাজ্যের উয়ো শহরে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের (এপিসি) নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেত্তিমা বলেন, বাংলাদেশের সফল নীতি কপি-পেস্ট করে নাইজেরিয়ায় কার্যকর করা যাবে না। ওবির সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ওবিকে ব্যক্তি হিসেবে সম্মান করলেও দেশ পরিচালনার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন ভাইস-প্রেসিডেন্ট। পেট্রল ভর্তুকি প্রত্যাহার এবং জ্বালানির মূল্য নিয়েও ওবির বক্তব্যকে বিভ্রান্তিকর বলে অভিযোগ করেন তিনি।