রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু এনভিডিয়া সিইওর সঙ্গে চীনা গুপ্তচরের প্রেমের সম্পর্কের অভিযোগ, তদন্ত করবে মার্কিন কংগ্রেস ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি এনজিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে সমবায়ের আমূল সংস্কার জরুরি: রাষ্ট্রপতি ২০২৮ সালের শিক্ষাক্রম হবে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব: ববি হাজ্জাজ পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি সৌদির গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, কাজে ফিরেছেন শ্রমিকেরা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়েছে ৯৩ শতাংশ, মৃত্যু ৫০ শতাংশ

নির্বাচনের আগে ইরানে হামলার ছক কষেছিলেন নেতানিয়াহু, বাধা দেয় যুক্তরাষ্ট্র

নির্বাচনের আগে ইরানে হামলার ছক কষেছিলেন নেতানিয়াহু, বাধা দেয় যুক্তরাষ্ট্র

 

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে ইরানে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদপ্রধান রোমান গফম্যান। তবে নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তি এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হামলার আশঙ্কায় ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁদের ধারণা ছিল, এতে ইরানের সঙ্গে সংঘাত বাড়তে পারে এবং নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা সংস্থার এক সদস্যের ভুলে যুক্তরাষ্ট্র পরিকল্পনার বিষয়টি জানতে পারে। পরে ওয়াশিংটনের উদ্যোগে হামলার পরিকল্পনা আটকে যায়।

তবে নেতানিয়াহুর দপ্তর এ প্রতিবেদন অস্বীকার করে জানিয়েছে, নির্বাচনের আগে ইরানে হামলার কোনো পরিকল্পনা ছিল না।