রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
শীতে ৬ দফা শৈত্যপ্রবাহের শঙ্কা, ঘূর্ণিঝড়ের আশঙ্কাও ফেসবুকে হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ড. মোশাররফের পুত্রবধূ সারাদিন রিলস দেখলেই বেতন, অদ্ভুত চাকরির সুযোগ দিচ্ছে যে প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এক দিনে ৩১০ লাখ কোটি টাকার ধাক্কা দেশের প্রথম এআই সিনেমায় অভিষেক সিনথিয়ার, অভিনয় করলেন যে চরিত্রে সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমণি এনআইসিইউতে ওভারহিট, দগ্ধ নবজাতককে আবার ঢামেকে ভর্তি সিসিটিভিতে শেষ সাত ঘণ্টার রহস্য উন্মোচন, তাহসিফের মৃত্যুর আগের ১৬ মিনিট অজানা ঠাকুরগাঁওয়ে সারের সংকট কাটার ঘোষণা এমপির, দুই দিনের মধ্যে মিলবে সমাধান এক ছেলেকে দাফন, আরেকজন লাইফ সাপোর্টে: দুই সন্তানকে নিয়ে বিপর্যস্ত বাবা

ঠাকুরগাঁওয়ে সারের সংকট কাটার ঘোষণা এমপির, দুই দিনের মধ্যে মিলবে সমাধান

ঠাকুরগাঁওয়ে সারের সংকট কাটার ঘোষণা এমপির, দুই দিনের মধ্যে মিলবে সমাধান

ঠাকুরগাঁওয়ের কৃষকদের সারের সংকট আর থাকবে না বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। জেলার জন্য অতিরিক্ত ৪ হাজার টন টিএসপি সার বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে বাজারে সারের সংকটের চিত্র বদলে যাবে।

শনিবার (৭ নভেম্বর) রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফয়সল বলেন, কোথাও সারের সমস্যা দেখা দিলে সরাসরি তাঁকে জানাতে হবে। বিষয়টি তিনি দেখবেন। অতিরিক্ত বরাদ্দের কারণে কৃষকদের চাহিদা পূরণ সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্ব দেন। তাঁর ভাষ্য, আধুনিক ও গোছানো দেশ গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

সেনুয়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকা। কাজটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।