প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ সমাজকর্মী নাইমা খন্দকার। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
নাইমার দাবি, তাঁর স্বামী শ্বশুরের চিকিৎসার জন্য বিদেশে থাকায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। দাউদকান্দির কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় থানায় ও সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি তাঁর। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।
দাউদকান্দি মডেল থানার ওসি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
