বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশে বাধা নেই, তবে মানতে হবে শর্ত পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল ‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ বিয়ের রহস্য ভাঙলেন আসাদ নূর, পারশার সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপে ফেলতে চান ৭১ শতাংশ মার্কিনি নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েল? শপথ নিলেন নতুন পার্লামেন্টের ১২০ সদস্য ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চাকরিচ্যুতির চার বছর পর দুদকে ফিরছেন শরীফ, পাবেন বকেয়া বেতনও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আটক ৩ বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আটক ৩

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আটক ৩

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের এক নেতা।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রদল নেতা আবদুর রহিমের দাবি, স্লোগান শুনে তিনি তিন যুবককে আটক করেন। এ সময় আরও চারজন মোটরসাইকেলে পালিয়ে যান। আটক ব্যক্তিরা মদ্যপ অবস্থায় স্লোগান দেওয়ার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বলে জানান তিনি। পরে পুলিশ তাঁদের গুলশান থানায় নিয়ে যায়। থানার ওসি জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।