বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
বাংলাদেশে ৩০ কোটি ডলারের ডেনিম কারখানা, কর্মসংস্থান হবে ৪৪০০ মানুষের আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কী বললেন? শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন, বললেন ‘দেরি কেন ইউপি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ কাল, যারা পাচ্ছেন ভোট দেওয়ার সুযোগ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড, তদন্তে যে তথ্য খুঁজছে পুলিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত, হাইকোর্টের আদেশ স্থগিত মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অবৈধ অভিবাসী শ্রমিক অসন্তোষে গাজীপুরে ছয় কারখানা এক দিনের জন্য বন্ধ যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটির দাবি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা

বাংলাদেশে ৩০ কোটি ডলারের ডেনিম কারখানা, কর্মসংস্থান হবে ৪৪০০ মানুষের

বাংলাদেশে ৩০ কোটি ডলারের ডেনিম কারখানা, কর্মসংস্থান হবে ৪৪০০ মানুষের

তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে ডেনিম কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে নির্মিতব্য এ কারখানায় প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান হবে।

বুধবার ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সানকোর ডেনিম বিভাগ ইসকোর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। কারখানাটিতে সমন্বিত সুতা উৎপাদন ইউনিটও থাকবে।

প্রকল্পটির মাসিক উৎপাদন সক্ষমতা নির্ধারণ করা হয়েছে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড়। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, এ বিনিয়োগ দেশের বস্ত্রশিল্পের পশ্চাৎ-সংযোগ শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি পোশাক খাতের কাঁচামালের স্থানীয় সরবরাহ বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে রপ্তানি আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

সানকো হোল্ডিংয়ের টেক্সটাইল ব্যবসার যাত্রা শুরু ১৯০৪ সালে। প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকোর বার্ষিক উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে তাদের গ্রাহক রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো তাদের ১৩০ কোটি ডলারের বিনিয়োগ পাইপলাইনে ছিল। বিনিয়োগকারী সহায়তা ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রকল্পটি বিনিয়োগ প্রতিশ্রুতির পর্যায়ে পৌঁছেছে।