বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশে বাধা নেই, তবে মানতে হবে শর্ত পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল ‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ বিয়ের রহস্য ভাঙলেন আসাদ নূর, পারশার সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপে ফেলতে চান ৭১ শতাংশ মার্কিনি নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েল? শপথ নিলেন নতুন পার্লামেন্টের ১২০ সদস্য ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চাকরিচ্যুতির চার বছর পর দুদকে ফিরছেন শরীফ, পাবেন বকেয়া বেতনও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আটক ৩ বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’

২৫ দিন ফ্ল্যাটে আটকে রেখে তরুণীকে ধর্ষণ

২৫ দিন ফ্ল্যাটে আটকে রেখে তরুণীকে ধর্ষণ

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় এক তরুণীকে ২৫ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে মোহাম্মদপুর থানার পুলিশ তাকে উদ্ধার করেছে।

ভুক্তভোগী তরুণী এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ বলছে, মোহাম্মদপুর এলাকার চারতলার একটি ফ্ল্যাটে টানা ২৫ দিন আটক রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। তার ভিডিও ধারণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মামলায় যে চারজনকে আসামি করা হয়েছে, তারা হলেন সান (২৬), হিমেল (২৭), রকি (২৯) ও সালমা ওরফে ঝুমুর (২৮)। সালমা এক প্রবাসীর স্ত্রী।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুল হক ভূঞা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয় থেকে রোববার দিবাগত রাতে জানানো হয়েছে, আসামি গ্রেফতার হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি সালমার চতুর্থ তলার ফ্ল্যাটে গত ৫ মার্চ থেকে ওই তরুণীকে আটকে রাখা হয়েছিল। ধর্ষণেও সালমা সহায়তা করেন।

এজাহারে বলা হয়, বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ এবং পরে তারা অন্যত্র বিয়ে করায় ওই তরুণী তার বড় বোনের বাসায় থাকছিলেন। ভগ্নিপতির মাধ্যমে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই যুবকের মাধ্যমে সালমার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে বোনের বাসা ছেড়ে তার (সালমা) সঙ্গে ভাড়া ফ্ল্যাটে ওঠেন। পরে সালমার মাধ্যমে সানের সঙ্গে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে ওই বাসায় গত ৩ ফেব্রুয়ারি সান প্রথম ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, পরে বিয়ের জন্য চাপ দিলে সান যোগাযোগ বন্ধ করে দেন। পরে ৫ মার্চ দুপুরে হিমেল ও রকিকে নিয়ে আসেন। তারা তার (তরুণীর) হাত–পা ও চোখ বেঁধে ফেলেন, মুখে স্কচটেপ লাগিয়ে দেন। পরে হিমেল তাকে ধর্ষণ করেন।

৩০ মার্চ রাতে বাসায় কেউ না থাকার সুযোগে জানালা দিয়ে চিৎকার করে স্থানীয় এক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতনের শিকার ওই তরুণী। পরে ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এগিয়ে আসে।