সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ল
আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। একই সঙ্গে জেল হেফাজতের মেয়াদ বাড়ল আবগারি দুর্নীতিতে অভিযুক্ত তেলাঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতারও। মঙ্গলবার তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। আগামী ৭ মে পর্যন্ত তারা জেলে থাকবেন। এনডিটিভি। কেজরিওয়াল ও কবিতা ছাড়াও গোয়ার আম আদমি পার্টির তহবিল সংগঠক চানপ্রিত সিংকে এদিন ভার্চুয়ালি হাজির করা হয় রাউস অ্যাভিনিউ আদালতে। আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন আপ সুপ্রিমো। তারপর ইডি হেফাজত থেকে তাকে পাঠানো হয় তিহার জেলে। জেল থেকেই গ্রেফতারির বিরোধিতা করে সুপ্রিমকোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। যে মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ এপ্রিল। তবে গ্রেফতার প্রসঙ্গে আগামী ২৪ এপ্রিলের মধ্যে ইডির কাছে জবাব তলব করেন সুপ্রিমকোর্ট। প্রসঙ্গত, গত সপ্তাহে কেজরিওয়ালের স্ত্রী সুনীতা অভিযোগ করেন, ইনসুলিন না দিয়ে জেলে তার স্বামীকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। একের পর এক নেতারা অভিযোগ করেন, জেলের মধ্যেই হত্যার চেষ্টা করা হচ্ছে কেজরিওয়ালকে। ইনসুলিন না পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ডায়াবেটিস বেড়ে গেছে। মঙ্গলবার জেল কর্তৃপক্ষ আদালতে জানায়, সুস্থ আছেন কেজরিওয়াল। তার ডায়াবেটিসের মাত্রা স্বাভাবিক হয়েছে।