বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশে বাধা নেই, তবে মানতে হবে শর্ত পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল ‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ বিয়ের রহস্য ভাঙলেন আসাদ নূর, পারশার সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপে ফেলতে চান ৭১ শতাংশ মার্কিনি নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েল? শপথ নিলেন নতুন পার্লামেন্টের ১২০ সদস্য ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চাকরিচ্যুতির চার বছর পর দুদকে ফিরছেন শরীফ, পাবেন বকেয়া বেতনও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আটক ৩ বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’

এবার বিসিবির স্কোয়াড থেকে সরে দাঁড়ালেন সাইফউদ্দিন

এবার বিসিবির স্কোয়াড থেকে সরে দাঁড়ালেন সাইফউদ্দিন

চোট কাটিয়ে দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সিরিজে ফিরলেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ হয়নি তার। 

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাদের নিয়ে আজ শনিবার টাইগার্স স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ষোষিত সেই দলে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। কিন্তু ব্যক্তিগত কারণে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই তারকা অলরাউন্ডার।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘সাইফউদ্দিন আমাদের টাইগার্স দলের সঙ্গেই ছিল। এর মধ্যে ৬ জনকে আমরা বিশেষ একটা নির্দেশনা দিয়েছি, যেন সেসব খেলোয়াড়কে সাদা বলের ট্রেনিংয়ে রাখা হয়। অন্যরা ফিজিক্যালের পাশাপাশি লাল বলের ট্রেনিং–ও করবে।’

দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক লিপু আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেইল পেয়েছি। সাইফউদ্দিন ফোনও করেছিল, জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না। তার স্ত্রী অসুস্থ এবং সন্তানসম্ভবা। এজন্য সে ১০ জুন পর্যন্ত আমাদের এই ক্যাম্পে জয়েন করতে পারবে না, ছুটি চেয়েছে। তার পাশাপাশি আমরা খালিদকে প্রস্তুত রাখার চেষ্টা করব।’

শনিবার এক বিবৃতিতে ২১ সদস্যের টাইগার্স স্কোয়াড ঘোষণা করে বিসিবি। আগামীকাল রোববার সকাল ৯টা থেকে বাংলা টাইগার্স স্কোয়াডে থাকা সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও মেহেদি হাসান মিরাজের মতো অভিজ্ঞ তারকাদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হবে।