বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশে বাধা নেই, তবে মানতে হবে শর্ত পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল ‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ বিয়ের রহস্য ভাঙলেন আসাদ নূর, পারশার সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপে ফেলতে চান ৭১ শতাংশ মার্কিনি নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েল? শপথ নিলেন নতুন পার্লামেন্টের ১২০ সদস্য ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চাকরিচ্যুতির চার বছর পর দুদকে ফিরছেন শরীফ, পাবেন বকেয়া বেতনও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আটক ৩ বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’

আইপিএলের ফাইনালে রাতে, মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ

আইপিএলের ফাইনালে রাতে, মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের ফাইনাল আজ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রাত ৮টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়েলসকে ৩৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে ২০১৬ সালে প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জিতে মোস্তাফিজদের হায়দরাবাদ। এরপর ২০১৮ সালে ফাইনালে উঠেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে যায় তারা। 

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের লক্ষ্য তৃতীয় শিরোপা। এর আগে ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স। এবার কেকেআরের মেন্টরের ভূমিকা পালন করছেন গৌতম গম্ভীর।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, নীতীশ রেড্ডি, এইডেন মার্করাম, হেনরি ক্লাসেন (উইকেটরক্ষক), আবদুল সামাদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট ও টি নটরাজন।