বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশে বাধা নেই, তবে মানতে হবে শর্ত পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল ‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ বিয়ের রহস্য ভাঙলেন আসাদ নূর, পারশার সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপে ফেলতে চান ৭১ শতাংশ মার্কিনি নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েল? শপথ নিলেন নতুন পার্লামেন্টের ১২০ সদস্য ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চাকরিচ্যুতির চার বছর পর দুদকে ফিরছেন শরীফ, পাবেন বকেয়া বেতনও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আটক ৩ বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’

টি টোয়েন্টি বিশ্বকাপে অঘটনের শিকার হবে বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপে অঘটনের শিকার হবে বাংলাদেশ

বাংলাদেশকে নিয়ে আশঙ্কাজনক ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। এই সাবেক ব্যাটার মনে করছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে অঘটন ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ডস। আর তাতে কপাল পুড়তে পারে বাংলাদেশের। 

এরই মধ্যে উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারাল মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও কেবল শুরু, আর এ কারণেই আপাতত চলছে অনুমান করার পালা- কে সেরা খেলোয়াড় হতে পারেন, চ্যাম্পিয়ন হতে পারেন, কোন দল বা কোন দলগুলো ঘটাতে পারে অঘটন আর সেই অঘটনের শিকার হতে পারে কারা!

নেপাল ও নেদারল্যান্ডস ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে। এই গ্রুপ নিয়ে কথা বলতে গিয়ে এসইএন রেডিওকে গিলক্রিস্টকে বলেছেন, ‘আমি মনে করি, নেপালের কিছু একটা করে ফেলার সামর্থ্য আছে।’

নেপালের সামর্থ্য নিয়ে গিলক্রিস্ট এরপর বলেছেন, ‘তাদের দুজন তরুণ খেলোয়াড় আছে, যারা কয়েক বছর ধরে বড় লিগগুলোতে খেলছে।’ তবে নেপালের জন্য বড় ধাক্কা হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় এবারের বিশ্বকাপে সন্দীপ লামিচানের খেলতে না পারা।

অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া নেদারল্যান্ডসকে নিয়ে গিলক্রিস্টের কথাগুলো এ রকম, ‘ডাচদের দেখে সব সময়ই মনে হয়, তারা কোনো অঘটন ঘটাবে। তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে পড়েছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে তারা দক্ষিণ আফ্রিকাকে হতাশ করেছিল। তাই এবারও ডাচরা এমন কিছু করতেই পারে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারার বিষয়টি উল্লেখ করে গিলক্রিস্ট বলেছেন, ‘টি-টোয়েন্টি সংস্করণে এই দেশগুলোর অঘটন ঘটানোর সুযোগ আছে...বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের সিরিজের ফলই দেখুন, যুক্তরাষ্ট্র কিছু অঘটন ঘটিয়েছে। তারা (যুক্তরাষ্ট্র) তাদের কয়েকবার হারিয়েছে।’