বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশে বাধা নেই, তবে মানতে হবে শর্ত পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল ‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ বিয়ের রহস্য ভাঙলেন আসাদ নূর, পারশার সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপে ফেলতে চান ৭১ শতাংশ মার্কিনি নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েল? শপথ নিলেন নতুন পার্লামেন্টের ১২০ সদস্য ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চাকরিচ্যুতির চার বছর পর দুদকে ফিরছেন শরীফ, পাবেন বকেয়া বেতনও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আটক ৩ বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’

পাকিস্তান টিম নিয়ে আফ্রিদির নতুন বার্তা

পাকিস্তান টিম নিয়ে আফ্রিদির নতুন বার্তা

সুপার ওভারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের সংকীর্ণ পরাজয় এবং পরে ভারতের বিপক্ষে সহজ ম্যাচ হারার পরে বাবর আজমের নেতৃত্বাধীন দলে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

মঙ্গলবার ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিদি দলের পারফরম্যান্স বাড়ানোর জন্য একাদশে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ইসিসির একটি কলামে আফ্রিদি লেখেন, আমি মনে করি এখনই সময় গ্যারি কার্স্টেন এবং বাবর আজমের কিছু পরিবর্তন করার। আমি উসমান খান এবং আবরার আহমেদের জায়গায় সালমান আলী আগাকে দলে দেখতে চাই। শাদাব খানের দলে আসা সবচেয়ে বেশি। আমি বিশ্বাস করি ফখর জামানকে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ইনিংস শুরু করা উচিত ছিল। বাবরের তিন নম্বরে খেলা উচিত। 

আফ্রিদি বলেন, পাকিস্তানের সুপার ৮ পর্বে যাওয়ার সম্ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের আসন্ন ম্যাচগুলো হেরে যাওয়ার উপর নির্ভর করে।  আজ নিউইয়র্কে পাকিস্তান কানাডার মুখোমুখি হতে যাচ্ছে। আমি এই ম্যাচে জয়ের জন্য আশাবাদী। 

আফ্রিদি বলেন, কিছু কঠিন কথা থাকে তবে আমাদের মনে রাখা দরকার যে এখনও আশা রয়েছে: পাকিস্তান এখনও টুর্নামেন্ট থেকে বাদ যায়নি।