মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দীনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে

ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দীনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে

ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দীন তিন সপ্তাহ আগে বৈরুতে একটি বিমান হামলায় নিহত হয়েছেন।

জেরুজালেম  থেকে সিনহুয়া জানায়, সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি যুদ্ধ বিমানের বোমা হামলায় সাফিউদ্দীন নিহত হয়েছেন।  ইসরাইলের মতে একটি বিল্ডিং লক্ষ্য করে এ হামলা চালানো হয়, যেখানে হিজবুল্লাহর প্রধান আন্ডারগ্রাউন্ড ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার অবস্থিত।

সামরিক বাহিনী বলেছে, হামলার সময় প্রায় ২৫ জন সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার ভবনটিতে উপস্থিত ছিলেন, তবে তারা বেঁচে গেছেন কিনা তা স্পষ্ট করেনি।

সাফিউদ্দীন হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নসরুল্লাহর মামাতো ভাই ছিলেন।  সেপ্টেম্বরে ইসরাইল নসরাল্লাহকে হত্যা করার পর, সাফিউদ্দীনকে উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে অনুমান করা হয়েছিল।

সাফিউদ্দীন হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক-রাজনৈতিক সংস্থা মজলিশে শুরার সদস্যও ছিলেন। 

সাফিউদ্দীনের হত্যার ঘোষণার পর ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফের প্রধান হার্জি হালেভি বলেন, 'আমরা নসরাল্লাহ, তার উত্তরসূরি এবং হিজবুল্লাহর বেশিরভাগ নেতৃত্বের কাছে পৌঁছেছি। ইসরাইলের নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি এমন কারো কাছে কিভাবে পৌঁছতে হয় তা আমরা জানি।

ইসরাইলি সামরিক বাহিনীর ঘোষণার বিষয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি।