মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের

ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতি পরিবর্তন হলে আবারও হামলার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ইরানের সামরিক শক্তি অনেকটাই ধ্বংস হয়েছে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন।

কাতারের প্রধানমন্ত্রী জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কথা হয়েছে।

তবে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান আলোচনায় প্রস্তুত, তবে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন।