মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর

সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর

বরিশালের হিজলায় সন্তান না হওয়ার কারণ দেখিয়ে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এক স্বামী। বিচ্ছেদ ঠেকাতে স্থানীয় সালিসে স্বামীর পা ধরে কান্নাকাটি করেও সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেননি স্ত্রী। শেষ পর্যন্ত দেনমোহরসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির মাধ্যমে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

গত শনিবার সন্ধ্যায় হিজলা উপজেলার একটি গ্রামে এ সালিস অনুষ্ঠিত হয়। স্বামী রনি খান জানান, বিয়ের পর সাত বছর ধরে তাঁরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। একপর্যায়ে স্ত্রী কখনো মা হতে পারবেন না বলে জানতে পারেন তিনি।

স্থানীয় সমাজকর্মী সেলিম রাঢ়ী জানান, তাঁরা সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করলেও রনি সিদ্ধান্তে অনড় ছিলেন। সালিসে ১ লাখ ৮০ হাজার টাকা দেনমোহরসহ অন্যান্য বিষয় নিষ্পত্তি হয়। হিজলা থানার পুলিশ জানিয়েছে, সংসার টিকিয়ে রাখার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিচ্ছেদ সম্পন্ন হয়।