মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

ইসরাইলের হামলা ইরানের সামরিক স্থাপনায়

ইসরাইলের হামলা ইরানের সামরিক স্থাপনায়

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার রাতে তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।

ইসরাইল হামলার দায় স্বীকার করে বলেছে, শুক্রবার রাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রতিশোধমুলক পাল্টা হামলা চালানো হয়েছে।
 
ইরানের বার্তা সংস্থা ‘ইরনা’র উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি এই খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, তেহরান এবং কারাজ শহরের আশপাশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, তেহরানে তারা মোট সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো প্রচন্ড বেগে কেঁপে ওঠেছে।

শুক্রবার রাতেই ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে তাদের প্রতিরক্ষা বাহিনী।’

যুক্তরাষ্ট্র ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
 
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা এই হামলার সঙ্গে কোনভাবেই জড়িত নয়।
 
তেল আবিবের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেছেন,‘আমাদের আত্মরক্ষার স্বার্থেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইল। এই হামলা গত ১ অক্টোবর ইরানের হামলার পাল্টা জবাব।’

গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরাইলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। এরপর থেকে ইসরাইলি শীর্ষ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিয়ে আসছিলেন।