মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

চট্টগ্রামে মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ২ বাইকআরোহী নিহত

চট্টগ্রামে মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ২ বাইকআরোহী নিহত

 

চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাত ১২টার পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড থানার ফ্রিপোর্ট অংশে লালখান বাজারমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।  

নিহতরা হলেন, মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। দু’জন নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওচিত্রে দেখা যায়, মোটরসাইকেল থেকে ছিটকে সড়কবাতির পাশে আটকে আছে একজন। অন্যজনের নিথর দেহ পড়ে রয়েছে কয়েক হাত দূরে। তার ১০ থেকে ১২ হাত দূরে তাদের বাইকটি। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিস জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮) সঙ্গে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজার যেতে সিইপিজেড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা খেলে দুই আরোহী ছিটকে পড়ে। এতে দু’জনই ঘটনাস্থলে প্রাণ হারান। তাদের একজন খুঁটিতে আটকে ছিলেন, অন্যজনের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।