মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

হেনস্তাকারীদের বিচার দাবি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের

হেনস্তাকারীদের বিচার দাবি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হেনস্তাকারীদের যথোপযুক্ত বিচার দাবি করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি নেতৃবৃন্দ।  

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এক লিখিত বার্তায় বলেন, সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের রাষ্ট্রীয় সফরকালে যারা এই ধরণের ঘৃণিত কাজ করেছে তাদের অতি দ্রুত চিহ্নিত করতে হবে। একই সাথে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী বাংলাদেশ দূতাবাসকে আইনগত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। 

তিনি বলেন, দুষ্কৃতিকারীরা পতিত সরকারের রাজনৈতিক দলের অনুসারী। প্রবাসে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তারা এই অপকর্ম করেছে। দুস্কৃতিকারীদের এমন কার্যকলাপের দায় জেনেভাস্থ বাংলাদেশ মিশন এড়াতে পারে না। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবকালীন সময়ে ড. আসিফ নজরুলের সাহসী ও দূরদর্শী ভূমিকা জাতি সবসময় মনে রাখবে। জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে দেশে-বিদেশে যাতে আর কেউ এই ধরণের অপকর্মের পুনরাবৃত্তি করতে না পারে তার জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।