বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যান্সার হাসপাতালে নতুন করে যুক্ত হচ্ছে ২০০ শয্যা নির্বাচনী ব্যয়ের হিসাবের সঙ্গে এজেন্টের ব্যাংক হিসাবও উল্লেখ বাধ্যতামূলক ১১ দলের কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে বিশৃঙ্খলা না করার আহ্বান গোলাম পরওয়ারের বাংলাদেশিদের যাতায়াতে ঢাকা-মালদ্বীপ রুটে সপ্তাহে ৭ ফ্লাইট ভর্তুকির পণ্য বিতরণে স্বচ্ছতা-জবাবদিহিতা বাড়াতে ডিজিটাল হচ্ছে টিসিবি গেজেট জারির প্রস্তুতি শেষ পর্যায়ে, অপেক্ষায় নবম পে স্কেল আগামী ৬ জুনের আগে ইউপি নির্বাচন সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা

পাকিস্তানে জঙ্গি হামলায় ৮ জন সেনা নিহত

পাকিস্তানে জঙ্গি হামলায় ৮ জন সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দু’টি হামলায় ৮ সেনা সদস্য নিহত এবং ৭ পুলিশ কর্মকর্তা অপহৃত হয়েছে। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা মঙ্গলবার এএফপি’কে এই খবর জানিয়েছেন।

পাকিস্তানের পেশোয়ার থেকে এএফপি এই খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, গতকাল সোমবার এক সংঘর্ষে ‘আট সৈন্য’ এবং ‘নয় জঙ্গি’ নিহত হয়েছে। পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, পৃথক আরেকটি হামলায় ‘সাত পুলিশ কর্মকর্তা অপহৃত হয়েছে।’