মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

কাল ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক পুলিশ প্রধানসহ ৮ জনকে

কাল ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক পুলিশ প্রধানসহ ৮ জনকে

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসি’র সাবেক মহাপরিচালকসহ ৮ কর্মকর্তাকে কাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

ট্রাইবুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান আজ বলেন, আগামীকাল যে ব্যাক্তিদের ট্রাইব্যুনালে হাজির করা হবে তারা হলেন: সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান, এনটিএমসি’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি,  ডিএমপি মিরপুরের সাবেক ডিসি, মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিল।

পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে কাল ২০ নভেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরে নির্দেশ দেয়া হয়। এর মধ্যে যারা গ্রেফতার রয়েছেন তাদের আনা হবে ট্রাইব্যুনালে।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশন অফিসে ১২৫ টির মতো অভিযোগ জমা পড়ে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরও অভিযোগ জমা পড়ছে।

গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় ১৬ বছরের শাসনের পতন হয়। গত জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গনহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। জাজ্জল্যমান এ অপরাধের বিচার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে।