বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
বাংলাদেশিদের যাতায়াতে ঢাকা-মালদ্বীপ রুটে সপ্তাহে ৭ ফ্লাইট ভর্তুকির পণ্য বিতরণে স্বচ্ছতা-জবাবদিহিতা বাড়াতে ডিজিটাল হচ্ছে টিসিবি গেজেট জারির প্রস্তুতি শেষ পর্যায়ে, অপেক্ষায় নবম পে স্কেল আগামী ৬ জুনের আগে ইউপি নির্বাচন সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

মোসাদপ্রধান যুদ্ধবিরতির আলোচনা করতে কাতার যাচ্ছেন

মোসাদপ্রধান যুদ্ধবিরতির আলোচনা করতে কাতার যাচ্ছেন

গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করতে কাতারে যাবেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা করতে ইসরাইলের বিশেষ প্রতিনিধি হিসেবে কাতার যাবেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।  ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় শনিবার (১১ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

ডেভিড বার্নিয়া কখন দোহায় যাবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।  তবে, যুদ্ধবিরতির আলোচনায় তার উপস্থিতি এই বার্তা দেয় যে, সেখানে কোনো চুক্তিতে স্বাক্ষর করা লাগবে, তাই উচ্চপর্যায়ের ইসরাইলি কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।   

এর আগে, শনিবার যুদ্ধবিরতির ওপর জোর দিতে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস।  এর প্রতিবাদে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী, যা আজও অব্যাহত আছে।  ইসরাইলের এই হামলায় নিহত হয়েছেন ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।