সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে সংঘাত আর বাড়াতে চাই না: ট্রাম্প বৃষ্টির পর বাড়বে শীতের তীব্রতা, ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহের আভাস মার্কিন ভিজিটর ভিসা নিয়ে আবেদনকারীদের সতর্ক করল দূতাবাস ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি রোগীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রোগীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রোগীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রোগীদের সঙ্গে খারাপ আচরণ না করে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রোগীর সঙ্গে দুর্ব্যবহার করলে পরকালে তার জবাবদিহি করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হলেও চিকিৎসাসেবার মানোন্নয়নে চিকিৎসকদের আরও সচেতন হতে হবে। অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বাস্থ্য খাতের মান উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোগীদের সেবার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, অসুস্থ ও অসহায় মানুষের সঙ্গে খারাপ আচরণ করা উচিত নয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে হবে। মানুষের সেবা করাকে তিনি পরকালের জবাবদিহির সঙ্গে সম্পর্কিত করে দেখেন।

হাসপাতালের খাবারের মান নিয়েও কথা বলেন তিনি। এ ছাড়া শিশুদের হামের সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রী জানান, দুই মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে; কেউ মারা যাচ্ছে, আবার কেউ সুস্থ হয়ে উঠছে।