সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে সংঘাত আর বাড়াতে চাই না: ট্রাম্প বৃষ্টির পর বাড়বে শীতের তীব্রতা, ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহের আভাস মার্কিন ভিজিটর ভিসা নিয়ে আবেদনকারীদের সতর্ক করল দূতাবাস ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি রোগীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্টের মাধ্যমে নয়, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারত থেকে তাকে আসামি হিসেবে ফেরত চাওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, পলাতক আসামিকে নতুন ভ্রমণ নথি দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় নেই। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগেরও সমালোচনা করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং তার বিরুদ্ধে আরও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। তাকে ফেরত পাওয়া গেলে নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।

শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী ও জনসংযোগ প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন হুমায়ুন কবির। তার দাবি, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। ভারত থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণই তাকে দেশে ফেরানোর পথ।