সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে সংঘাত আর বাড়াতে চাই না: ট্রাম্প বৃষ্টির পর বাড়বে শীতের তীব্রতা, ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহের আভাস মার্কিন ভিজিটর ভিসা নিয়ে আবেদনকারীদের সতর্ক করল দূতাবাস ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি রোগীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট খারিজ

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট খারিজ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (৯ নভেম্বর) শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ‘উত্থাপিত হয়নি’ মর্মে রিটটি খারিজ করে দেন।

গত ১৯ আগস্ট হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল হাইকোর্টে আবেদনটি দায়ের করেন।

রিটে অভিযোগ করা হয়, আবদুল হান্নান মাসউদ হলফনামার বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি অবগত না হয়েই তাতে স্বাক্ষর করে নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন। আইনজীবী ইব্রাহিম খলিলের দাবি, সংসদ সদস্য নিজেই প্রকাশ্যে এ কথা স্বীকার করেছেন।

রিটকারীর বক্তব্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ হলফনামা জালিয়াতির শামিল। এ অভিযোগের আইনগত প্রতিকার চেয়ে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন করা হয়েছিল।