সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে সংঘাত আর বাড়াতে চাই না: ট্রাম্প বৃষ্টির পর বাড়বে শীতের তীব্রতা, ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহের আভাস মার্কিন ভিজিটর ভিসা নিয়ে আবেদনকারীদের সতর্ক করল দূতাবাস ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি রোগীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পোস্ট প্রকাশের জন্য মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি করেছিল একটি লবিং ফার্ম। শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত ‘দ্য ওয়ার’-এর প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সরকারি নথির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের পুনর্নির্বাচনের পর মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি হয়। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে প্রতিষ্ঠানটির কার্যক্রমের বিবরণ উঠে এসেছে।

এ ছাড়া ট্রাম্পের ঘনিষ্ঠ জেসন মিলারের প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের আয়োজন করে। নথিতে এসব যোগাযোগকে রাজনৈতিক কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের প্রতিষ্ঠানকে চুক্তিবদ্ধ করে এবং পরবর্তী সময়ে চুক্তির মেয়াদ বাড়ায়। তবে মিলার ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার পর ২৩ জুন চুক্তিটি শেষ হয়।

ফ্যারা আইনে বিদেশি গ্রাহকদের হয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনাকারীদের কাজ ও আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করতে হয়।