বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

সাইফের ওপর হামলাকারী যুবক গ্রেফতার

সাইফের ওপর হামলাকারী যুবক গ্রেফতার

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর চালানো হামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) মুম্বাইয়ের একটি আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে রিমান্ডের আদেশ দেন। খবর এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে সাইফের বান্দ্রার বাড়িতে হানা দেয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যমের দাবি, শরিফুল মূলত বাংলাদেশি, কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর নাম পরিবর্তন করে মুম্বাইয়ে বাস করছিল।

মুম্বাইয়ের থানে এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের কয়েক ঘণ্টা বাদেই শরিফুলকে আদালতে তোলা হয়। আদালতকে ‍পুলিশ জানায়, শরিফুল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং কারা তাকে এ কাজে সাহায্য করেছে তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এ জন্য ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 

আদালতকে পুলিশ বলছে, তাদের সন্দেহ হামলার সময় পরিধান করা কাপড় লুকিয়ে রেখেছে শরিফুল। কারণ সেসব কাপড়ে রক্তের দাগ থাকতে পারে। মামলার জন্য সেই কাপড় উদ্ধার অতীব জরুরি।

পাবলিক প্রসিকিউটার বলেন, হামলাকারী বুঝতে পারেনি বান্দ্রার ওই এলাকাটির নিরাপত্তা বেশি। কারণ, সেখানে সাইফ বাদেও অনেক অভিনেতা-অভিনেত্রী পরিবার নিয়ে থাকেন। পরিকল্পনা করেই ওই ব্যক্তি সব করেছে।

শরিফুলের আইনজীবী দিনেশ প্রজাপতি গণমাধ্যমকে বলেন, আমার মক্কেলের কাছ থেকে হামলার কোনো আলামত উদ্ধার করতে পারেনি। তিনি যে বাংলাদেশি সে জন্যও তারা কোনো তথ্য আদালতে জমা দেননি।