বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

দাবানল নিয়ন্ত্রণে পাশে থাকার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

দাবানল নিয়ন্ত্রণে পাশে থাকার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম সফরে শুক্রবার ক্যালিফোর্নিয়ায় গেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানকার লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা বলেছেন তিনি।

শুক্রবার লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান অবতরণ করার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান গভর্নর নিউসম।

পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা কিছু কাজ সম্পন্ন করার চেষ্টা করছি এবং অঙ্গরাজ্য পরিচালনায় একসঙ্গে কাজ করার মাধ্যমে আপনি এটি সম্পন্ন করতে পারবেন। আমরা এ কাজ শেষ করতে যাচ্ছি। তাদের অনেক কেন্দ্রীয় সহায়তার প্রয়োজন পড়বে।

নিউসম ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের কাছে সহায়তা চেয়েছেন। নিউসম একজন ডেমোক্র্যাট। ট্রাম্পের সঙ্গে তার অতীত সম্পর্ক বিরোধপূর্ণ ছিল।

গত কয়েক সপ্তাহ ধরে একাধিক দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেস। এখনো এ অঞ্চলে তিনটি বড় দাবানল জ্বলছে। আগে দাবানল নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প।

লস অ্যাঞ্জেলেস যাওয়ার আগে নর্থ ক্যারোলাইনায় হারিকেন হেলেনের আঘাতে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন ট্রাম্প। গত সেপ্টেম্বরে চার মাত্রার ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে তাণ্ডব চালায়। এতে প্রাণ হারান অন্তত ৪৩ জন।

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) পুনর্গঠন বা বাতিলে একটি নির্বাহী আদেশে সই করার প্রতিশ্রুতি দেন। ট্রাম্প বলেন, অঙ্গরাজ্যগুলো যেন নিজেরাই দুর্যোগ মোকাবিলা করতে পারে, সে লক্ষ্যে কেন্দ্র থেকে তাদের অর্থ দেওয়া উচিৎ বলে মনে করেন তিনি।

ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় জরুরি ত্রাণ প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানোর জন্য ওই সংস্থাকে দায়ী করেন। সেখানে তিনি বলেন, এফইএমএ একটি দুর্যোগে পরিণত হয়েছে। আমার মনে হয়, আমরা এটি বন্ধে সুপারিশ করতে চলেছি।

ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যটির সাড়ায় ট্রাম্প যেমন অসন্তোষ প্রকাশ করেছিলেন, নর্থ ক্যারোলাইনাতেও এফইএমএর ব্যাপারে তার বক্তব্যে একই রকমের অসন্তোষ ফুটে উঠেছে। সম্প্রতি তিনি নিউসম ও লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসের বিরুদ্ধেও ‘বড় ধরনের অযোগ্যতার’ অভিযোগ করেন।