মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
 শিরোনাম
সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন আয়োজন কঠিন: ইসি মাছউদ বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে জ্বালানি তেলের দাম মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত: ইশরাক টাইগারকে হামলার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন বসানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন, আলোচনায় চার নেত্রী ৩৭ টিকিট বিক্রির ৩৫টিই কিনলেন সিনেমাসংশ্লিষ্টরা

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় দায় স্বীকারের দাবি, সালমানকে ঘিরে নতুন হুমকি

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় দায় স্বীকারের দাবি, সালমানকে ঘিরে নতুন হুমকি

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদের হুমকি দিয়েছে বলে দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তি।

রোববার মুম্বাইয়ের জুহুতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অনিল পণ্ডিত ও হারমান সান্ধু হামলার দায় স্বীকারের দাবি করেন। পোস্টে বলা হয়, আগে সতর্ক করা হলেও তা উপেক্ষা করায় এ হামলা চালানো হয়েছে।

একই পোস্টে সালমান খানের সঙ্গে কাজ করা বলিউডের অন্য ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়। তবে পোস্টটির সত্যতা যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলাকারীদের শনাক্ত করতে মুম্বাই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত চালাচ্ছে।