মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
 শিরোনাম
সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন আয়োজন কঠিন: ইসি মাছউদ বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে জ্বালানি তেলের দাম মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত: ইশরাক টাইগারকে হামলার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন বসানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন, আলোচনায় চার নেত্রী ৩৭ টিকিট বিক্রির ৩৫টিই কিনলেন সিনেমাসংশ্লিষ্টরা

পুলিশের ছাড়পত্র না মেলায় স্থগিত আমির হামজার তাফসির মাহফিল

পুলিশের ছাড়পত্র না মেলায় স্থগিত আমির হামজার তাফসির মাহফিল

জশাহীর গোদাগাড়ীতে অনুমতি না পাওয়ায় সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার তাফসির মাহফিল স্থগিত করেছেন আয়োজকরা। সোমবার (১৯ অক্টোবর) গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে মাহফিলটি হওয়ার কথা ছিল।

আয়োজক সংগঠন মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক জানান, পুলিশের নিরাপত্তাসংক্রান্ত প্রতিবেদন না পাওয়ায় উপজেলা প্রশাসন অনুমতি দেয়নি। পরে প্যান্ডেল গুটিয়ে অতিথিদের আসতে নিষেধ করেন তাঁরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, বড় জনসমাগমের অনুমতি দিতে পুলিশের ছাড়পত্র প্রয়োজন। অন্যদিকে, রাজশাহীর পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই।

মাহফিল উপলক্ষে গোদাগাড়ীসহ আশপাশের এলাকায় প্রচার চালানো হয়েছিল। তবে অনুমতি না মেলায় শেষ মুহূর্তে আয়োজনটি স্থগিত করা হয়।