মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
 শিরোনাম
সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন আয়োজন কঠিন: ইসি মাছউদ বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে জ্বালানি তেলের দাম মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত: ইশরাক টাইগারকে হামলার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন বসানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন, আলোচনায় চার নেত্রী ৩৭ টিকিট বিক্রির ৩৫টিই কিনলেন সিনেমাসংশ্লিষ্টরা

৩৭ টিকিট বিক্রির ৩৫টিই কিনলেন সিনেমাসংশ্লিষ্টরা

৩৭ টিকিট বিক্রির ৩৫টিই কিনলেন সিনেমাসংশ্লিষ্টরা

মুক্তি পাওয়া ‘স্নেহের বন্ধন’ ও ‘কাটপিস’ সিনেমা দুটি দর্শকসংকটে পড়েছে। ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে এক সন্ধ্যার প্রদর্শনীতে ‘স্নেহের বন্ধন’-এর ৩৭টি টিকিট বিক্রি হয়। এর মধ্যে ৩৫টি কেনেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা। সাধারণ দর্শক ছিলেন মাত্র দুজন। একই দিনে ‘কাটপিস’-এর টিকিট বিক্রি হয় আটটি।

প্রেক্ষাগৃহটির প্রতিষ্ঠাতা মির্জা আবদুল খালেক জানান, মুক্তির প্রথম দিন সিনেমা দুটির কয়েকটি প্রদর্শনীতে কোনো টিকিট বিক্রি হয়নি।

‘স্নেহের বন্ধন’ পরিচালনা করেছেন কামরুজ্জামান। এতে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। ছবিটির প্রযোজক শাহ আলম। সিনেমা সংশ্লিষ্টদের মতে, দর্শক টানতে ভালো মানের ছবি নির্মাণের পাশাপাশি কার্যকর প্রচারণাও জরুরি।