মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
 শিরোনাম
সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন আয়োজন কঠিন: ইসি মাছউদ বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে জ্বালানি তেলের দাম মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত: ইশরাক টাইগারকে হামলার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন বসানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন, আলোচনায় চার নেত্রী ৩৭ টিকিট বিক্রির ৩৫টিই কিনলেন সিনেমাসংশ্লিষ্টরা

পরীমনির নতুন ভিডিও, সামাজিক মাধ্যমে আলোচনা

পরীমনির নতুন ভিডিও, সামাজিক মাধ্যমে আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবীর সাজে ধারণ করা ৫১ সেকেন্ডের ভিডিওটি রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘শুভ শক্তির জয় হোক’।

ভিডিওটি প্রকাশের পর ভক্তদের অনেকে তাঁর সাজ ও উপস্থিতির প্রশংসা করেছেন। এর আগে একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে তাঁর বিকৃত ভিডিও প্রকাশের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছিলেন এই অভিনেত্রী।

কাজের ক্ষেত্রেও সক্রিয় রয়েছেন পরীমনি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন তিনি। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ; বিশেষ চরিত্রে রয়েছেন নিরব।