ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন করেছেন বলিউড অভিনেতা ইমরান খান। তাঁর দাবি, যথাযথ কারণ উল্লেখ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাঁকে ‘লিভ ইন্ডিয়া’ নোটিশ দেওয়া হয়েছে।
পিটিশন অনুযায়ী, মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে ছাত্র বিক্ষোভের পরিস্থিতি দেখতে গিয়ে পুলিশের মুখোমুখি হন তিনি। ইমরানের দাবি, পুলিশ এলাকা ছাড়তে বললে তিনি নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। পরে সংবাদমাধ্যমের কর্মীদের ভিড়ের মধ্যে তাঁকে আটক করা হয়।
জন্মসূত্রে মার্কিন নাগরিক ইমরান দুই বছর বয়স থেকে ভারতে বসবাস করছেন এবং তাঁর ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। তিনি নোটিশটির ওপর স্থগিতাদেশ চেয়েছেন। পাশাপাশি, তাঁকে বিতাড়িত বা কালোতালিকাভুক্ত না করার আবেদনও জানিয়েছেন।
